Web Analytics

ইয়েমেনের হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের মিশন। মঙ্গলবার জারি করা এই সতর্কবার্তায় দেশটির বিভিন্ন এলাকায় সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়। সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিশন।

মার্কিন নাগরিকদের সবসময় সতর্ক থাকতে এবং সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জাতীয় সতর্কবার্তা ও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে অনুসরণ করার জন্যও তাদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।

হুথিদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা নতুন করে সামনে এসেছে। এর আগে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তবে মার্কিন মিশনের সতর্কবার্তায় সম্ভাব্য হামলার কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের কথা বলা হয়নি; এটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করার বার্তা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।