Web Analytics

ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ জন দেশ ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন। জিবুতির অর্থনীতি ও অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।

দাওয়ালেহ তাঁর পোস্টে বলেন, মাত্র এক দিনে ইয়েমেন থেকে ১ হাজার ৪০০ শরণার্থী জিবুতিতে পৌঁছেছেন। আফ্রিকার হর্ন অঞ্চলে ইয়েমেনের বিপরীত তীরে জিবুতির অবস্থান। দেশটির সীমানা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাব প্রণালির কাছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ইয়েমেনে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ লড়াই শুরুর পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বলে সূত্রে উল্লেখ করা হয়েছে। গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।