Web Analytics

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার ও নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। আইজিপি আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।