Web Analytics

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টম মাস্টারের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। শনিবার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী, ৬৭, মামলাটি করেন। এতে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে। হালিমকে একমাত্র নামীয় আসামি করা হলেও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ইদ্রিস আলী পাঁচ বছর আগে আব্দুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে পরিবারসহ বসবাস শুরু করেন। তাঁর অভিযোগ, পরে আব্দুল হালিম জোরপূর্বক জমিটি দখল করেন। গত ১৩ সেপ্টেম্বর সকালে দেশি অস্ত্র নিয়ে হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলায় বাড়ির বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, বর্তমান পরিস্থিতির বিরোধিতার কারণে তাঁর বিরুদ্ধে মামলা করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।