Web Analytics

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ষষ্ঠবারের মতো সময় চাওয়ার আবেদন নামঞ্জুর করেছে। ২০ মে শুনানিতে তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য অসুস্থতার কারণে বাদীকে জেরা করার জন্য সময় চান। আদালত আবেদনটিকে প্রচলিত আদালত প্র্যাকটিসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করে তা খারিজ করে দেয়। এরপর আদালত রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী নিহত আলিফের পিতা জামাল উদ্দিনের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে এবং পরবর্তী সাক্ষীর জন্য সমন জারি করে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ জানুয়ারি চার্জ গঠনের পর থেকে ২ ফেব্রুয়ারি থেকে ২০ মে পর্যন্ত মোট ছয়বার সময়ের আবেদন করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, প্রায় ৮০ বছর বয়সী জামাল উদ্দিন প্রতিটি তারিখে লোহাগাড়া থেকে আদালতে উপস্থিত হচ্ছেন, কিন্তু বারবার সময় মঞ্জুর হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

আজকের শুনানিতে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি যুক্ত হয়ে জামিন, চিকিৎসা ও সাক্ষাতের আবেদন করেন, তবে আইনজীবীর অনুপস্থিতিতে আদালত সেগুলোও নামঞ্জুর করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।