Web Analytics

গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা হয়েছে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। রাজধানী আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন।

একই সময়ে বাহরাইনের অ্যালুমিনিয়াম বাহরাইন কারখানাও হামলার শিকার হয়ে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। কুয়েতেও বড় ধরনের হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ধারাবাহিক হামলাগুলো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে, বিশেষ করে শিল্প ও পরিবহন অবকাঠামোর ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।