Web Analytics

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জানান, যাত্রীরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করেই লাগেজ হাতে পাবেন। সরকারের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীসহ যাত্রীদের যেন লাগেজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় এবং কোনো দুর্নীতির শিকার না হতে হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করেই লাগেজ বেল্টে তাদের ব্যাগ পান। শুধু টিকিটিং নয়, লাগেজ হ্যান্ডেলিংসহ যাত্রীদের ভোগান্তি কমাতে কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কারণ অনেক সময় ফ্লাইট খালি থাকলেও যাত্রীরা টিকিট পান না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই মানুষ পরিবর্তনের আভাস পাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।