Web Analytics

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। মোহাম্মদপুর থানার ওসি মো. হালিমুর রহমান বাবুর বরাত দিয়ে তথ্যটি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা ঈশ্বরদী ও আটঘরিয়া ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখতেন এবং নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা করছিলেন। তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।