Web Analytics

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫২ জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার বিকেলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এর আগে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৫৩৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। বুধবার সকালে উত্তরাঞ্চলীয় রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের পর এই আকস্মিক বিপর্যয় শুরু হয়।

নিহতদের মধ্যে রাসুয়া জেলায় নিহত ব্যক্তিরা রয়েছেন। ভোটেকোশি নদীর স্রোতে ভেসে যাওয়ার পর নিম্নাঞ্চলের বিভিন্ন জেলায় যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদেরও এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধসের পর ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ ভয়াবহ প্লাবন দেখা দেয়।

পানির প্রবল তোড়ে ঘরবাড়ি, সেতু, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো ভেসে যায়। এতে বিস্তীর্ণ এলাকা এবং বহু যাত্রী দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান এবং বিভিন্ন জেলার তথ্য সমন্বয় চলায় মৃত্যুর সংখ্যা চূড়ান্ত নয়। এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।