Web Analytics

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরে সরকার চূড়ান্ত চুক্তি করেছে। গত বৃহস্পতিবার ঢাকায় উভয়পক্ষ চুক্তিতে স্বাক্ষর করে। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে টার্মিনালটির পূর্ণ দায়িত্ব নেবে ডিপি ওয়ার্ল্ড। প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য তারা এনসিটি পরিচালনা করবে; পারস্পরিক সমঝোতা থাকলে পরে চুক্তি নবায়ন হতে পারে।

চুক্তিটি শুরু থেকেই বন্দর শ্রমিক-কর্মচারী, শ্রমিক সংগঠন, বাম রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধিদের বিরোধিতার মুখে ছিল। তারা কর্মবিরতি, সড়ক অবরোধ, বন্দর ভবন ঘেরাও এবং বন্দর অচল করার কর্মসূচি পালন করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে কয়েকটি সংগঠন টানা নয় দিন বন্দর অচল রাখে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেছেন, কম খরচে উন্নত সেবা পাওয়া গেলে তারা সন্তুষ্ট হবেন।

চুক্তির শর্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। খসড়া-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, আধুনিকায়ন, যন্ত্রপাতি হালনাগাদ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ডিপি ওয়ার্ল্ড ১৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে বন্দরকে এককালীন পাঁচ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের শর্ত এবং লক্ষ্যমাত্রা না পূরণে আর্থিক জরিমানার ব্যবস্থাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।