Web Analytics

ভূমধ্যসাগরে লিবিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ জোনে শনিবার বিকেলে একটি কাঠের নৌযান ডুবে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালীয় এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে রওনা দিয়েছিল এবং এতে ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু ছিল। নৌযানটি লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে ডুবে যায়। উদ্ধারকর্মীরা ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং দুজনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধারকৃতদের ও মরদেহগুলো ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়েছে।

মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান নিখোঁজদের জন্য শোক প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোর কাছে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যদিকে, আনসা নিউজ জীবিত যাত্রীদের বরাতে জানিয়েছে, নৌযানটিতে ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন এবং কোস্টগার্ড পৌঁছানোর আগে প্রায় ৮০ জন সাগরে ডুবে যান।

ঘটনাটিতে যাত্রীসংখ্যা ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।