Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার কথা বলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে অঞ্চলটির কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, জর্ডান, কাতার ও কুয়েতে মোতায়েন মার্কিন সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বিমান প্রতিরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যসহ সীমিতসংখ্যক সেনা এসব ঘাঁটিতে রাখার পরিকল্পনা রয়েছে। দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুই ব্যক্তির বরাতে এনবিসি জানায়, বর্তমান প্রস্তুতির সঙ্গে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রথম দফার হামলার আগের পদক্ষেপের মিল রয়েছে।

২৮ ফেব্রুয়ারির হামলার আগে সম্ভাব্য ইরানি পাল্টা আক্রমণ এড়াতে পেন্টাগন ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে বিপুলসংখ্যক সেনা সরিয়েছিল। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বর্তমান স্থানান্তর নিয়ে মন্তব্য করেননি, তবে প্রস্তুতি বাড়াতে নিয়মিত বাহিনীর অবস্থান বদলের কথা বলেছেন। হুথি হামলা বৃদ্ধির কথা উল্লেখ করে সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে চলে যাওয়ার নির্দেশও দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।