Web Analytics

পশ্চিমবঙ্গ সরকার মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে এর কার্যক্রম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে স্কুলশিক্ষকদের পাশাপাশি মাদরাসার শিক্ষক নিয়োগও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সিদ্ধান্তের কথা জানান। নবান্নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্তটি অনুমোদন করেছে।

পরিবর্তনটি কার্যকর করতে রাজ্য বিধানসভায় দুটি পৃথক বিল আনতে হবে। একটি বিলের মাধ্যমে মাদরাসা সার্ভিস কমিশন আইন বাতিল করা হবে এবং অন্যটির মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন আইনে সংশোধন আনা হবে। বিধানসভায় পাস হওয়ার পর বিল দুটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। এরপর গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে।

২০০৮ সালের আইনের অধীনে ২২ অক্টোবর মাদরাসা সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। প্রস্তাবিত ব্যবস্থায় চাকরিপ্রার্থীদের স্কুল ও মাদরাসার জন্য আলাদা পরীক্ষা ও নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করতে হবে না। তবে যোগ্যতা, বিষয়ভিত্তিক শূন্য পদ ও পরীক্ষার নিয়ম এখনো চূড়ান্ত হয়নি। এক জরিপে ২,১৩২টি মাদরাসার বৈধ অনুমোদন পাওয়া যায়; অনুমোদন ছাড়া চলা ২,৩৯৬টির মধ্যে ২৫২টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় ১০০টিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।