Web Analytics

হৃদরোগে মৃত্যুর হার কমাতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোকে কেন্দ্র করে প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক এবং অ্যাম্বুলেন্স পুল গঠনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

প্রতিমন্ত্রী বলেন, হৃদরোগীর জন্য ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত হাসপাতালে পৌঁছানো নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগে ঢাকা ও পার্শ্ববর্তী অন্তত পাঁচটি জেলায় এ নেটওয়ার্ক চালু করা যেতে পারে। এক বছর কার্যক্রম চালানোর পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশব্যাপী অ্যাম্বুলেন্স পুল গঠনের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

ড. এম এ মুহিত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও জরুরি অ্যাম্বুলেন্স সেবা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে এবং এ লক্ষ্যে কাজ চলছে। তিনি চিকিৎসকদের রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান। চিকিৎসা বা হস্তক্ষেপের আগে পরিস্থিতি ও পদ্ধতি যথাযথভাবে ব্যাখ্যা করলে ভুল বোঝাবুঝি ও আক্ষেপ কমবে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।