Web Analytics

আদালত অবমাননার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৯ মে তাকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ২৫ জন প্রার্থীকে অনুত্তীর্ণ দেখিয়ে নিয়োগ দেওয়া হয়নি। তারা হাইকোর্টে রিট করলে ২০২২ সালের ৯ মার্চ আদালত তাদের নিয়োগের নির্দেশ দেয়। কিন্তু কর্তৃপক্ষ আদেশ বাস্তবায়ন করেনি। রাষ্ট্রপক্ষের আপিলেও আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে। এরপর রিটকারীরা আদালত অবমাননার অভিযোগ করলে হাইকোর্ট রুল জারি করে।

রিটকারীদের আইনজীবী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের অন্যায়ভাবে বঞ্চিত করেছে এবং দ্রুত নিয়োগ দিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।