Web Analytics

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে এক ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে। তবে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় ১০ সেনা আহত হন। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বিনত জেবেইলে হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, একজন মাঝারি এবং ছয়জন সামান্য আহত।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, আহত সেনারা প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

বিনত জেবেইল শহরটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সাম্প্রতিক দিনগুলোতে এটি ইসরাইলি স্থল অভিযানের মূল কেন্দ্র হিসেবে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।