Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়। তিনি জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে যাতে বাহিনীকে আগের কোনো ঐতিহ্যমণ্ডিত পোশাক ফিরিয়ে দেওয়া যায়। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু। তিনি জানান, সরকার পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।