Web Analytics

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, সংবিধান সংশোধন নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শহীদ পরিবারের সদস্য ও জুলাই অভ্যুত্থানের সংগঠকরা অংশ নেন। বক্তারা শোষণ ও লুটপাট করে পালিয়ে যাওয়া রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই অভ্যুত্থান ছিল অন্যায় ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের প্রতীক। তারা বলেন, জনগণের দেওয়া সংস্কারের ম্যান্ডেট বাস্তবায়ন করেই ফ্যাসিবাদী শাসন পুনরায় ঠেকানো সম্ভব। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই বিপ্লব ছিল ন্যায়বিচার ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার।

বক্তারা বাতিল হওয়া সংস্কার অধ্যাদেশ পুনরায় আইনে রূপান্তর, জুলাই জাদুঘর স্থাপন এবং বিপ্লবের অর্জন সাংবিধানিকভাবে সুরক্ষিত করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।