Web Analytics

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের এআই তৈরি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি ও লেখা পোস্ট করেন, যা পরে স্ক্রিনশট আকারে ছড়িয়ে পড়ে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশকে অবহিত করা হলে এসআই ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটির সত্যতা পাওয়া গেছে এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।