Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রমজান মাসের ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পরবর্তী দশটি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে রমজানের ছুটি শেষে বিদ্যালয় খোলার পর টানা দশটি শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকার এর আগে রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছিল।

২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ থেকে বিদ্যালয়গুলো খুলবে এবং ওই দিন থেকেই শনিবারের অতিরিক্ত ক্লাস শুরু হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।