Web Analytics

খুলনায় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাত সোয়া ৯টার দিকে রাকিব খান (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে আরেক যুবকের লাশ উদ্ধার হয়, পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তাঁর পরিচয় ইয়ানুর গাজী (২২) হিসেবে শনাক্ত করা হয়।

রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। রূপসা নৌ-পুলিশ লাশের আইনগত কার্যক্রম শুরু করেছে। রাকিবের মা জানান, তাঁর ছেলে গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে রাকিব ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে।

ফুলতলা এম এম কলেজের দক্ষিণে আলামিন স্যানিটারির সামনে ইয়ানুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিকভাবে অসুস্থ ইয়ানুর ১০ থেকে ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।