Web Analytics

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবায় সামরিক হামলা চালায়, তাহলে কিউবার জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিউবা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র হামলা করবে কি না, তবে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে দিয়াজ কানেল বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কিউবার বিরুদ্ধে ভুয়া প্রচারণা চালাচ্ছে এবং মানসিক চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং কিউবার জনগণের প্রতি অপমান। দিয়াজ কানেল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী অবরোধ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে কিউবায় বিদ্যুৎ সংকট, ওষুধের ঘাটতি ও অর্থনৈতিক দুর্ভোগ তৈরি হয়েছে। তিনি জানুয়ারিতে জ্বালানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অপরাধ ও গণহত্যার শামিল বলে অভিহিত করেন এবং কিউবায় কোনো চীনা সামরিক ঘাঁটি থাকার অভিযোগ নাকচ করেন।

তিনি স্বাধীনতা সংগ্রামের বীর আন্তোনিও মাসেওর উক্তি উদ্ধৃত করে বলেন, কিউবার জনগণ ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।