Web Analytics

চীন দক্ষিণ-পূর্ব তিব্বতে ভারতের বিতর্কিত সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বলে বর্ণিত একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। চীনা গবেষকেরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চলতি শতাব্দীতে নদীটির পানিপ্রবাহ বাড়তে এবং বন্যার মতো অতিরিক্ত প্রবাহের ঘটনা ঘন ঘন ঘটতে পারে। এতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের বন্যাঝুঁকি বাড়তে পারে। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

চীনা বিজ্ঞান একাডেমি ও ইউনান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দক্ষিণ-পূর্ব তিব্বত মালভূমির গাছের বর্ষবলয়ের তথ্য ব্যবহার করে ১৩২৫ থেকে ২০২০ সাল পর্যন্ত নদীপ্রবাহ পুনর্গঠন করেন। পরে জলবায়ু তথ্যের সঙ্গে তা মিলিয়ে ভবিষ্যৎ প্রবাহের মডেল বিশ্লেষণ করেন। তাঁদের মতে, তিব্বত মালভূমিতে তাপমাত্রা বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে বাড়ছে; এতে বরফের আচ্ছাদন, পানিচক্র ও ইয়ারলুং সাংপো অববাহিকার প্রবাহের ধরন বদলাচ্ছে।

মেডোগ বা মোটুও জেলায় নির্মাণাধীন প্রকল্পটির আনুমানিক ব্যয় ১৬ হাজার ৮০০ কোটি ডলার এবং উৎপাদনক্ষমতা ৬০ হাজার মেগাওয়াট ছাড়াতে পারে। ভূতত্ত্ববিদেরা বাঁধের নিচে সক্রিয় ভূ-চ্যুতি রেখা এবং ভূমিধসের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রকল্পে ভাটির দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে না এবং গবেষণা ও নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে উদ্বেগ মোকাবিলা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।