Web Analytics

শ্রেণিকক্ষে নতুন প্রযুক্তি ব্যবহারের নীতিমালা তৈরির অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ সরকারি স্কুলে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। মেয়র জোহরান মামদানি বুধবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ সরকারি স্কুলশিক্ষার্থী এ নীতির আওতায় পড়বে, তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে।

নগরীর সরকারি স্কুলে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষামূলক এআই টুলও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। মামদানি বলেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে কাজ করা, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক গড়া এবং কঠিন সমস্যা নিজেরা সমাধানের দক্ষতা তাদের অর্জন করতে হবে।

শিক্ষকদের জন্য নতুন নীতিতে পুরোপুরি নিষেধাজ্ঞা নেই। পাঠ পরিকল্পনা তৈরি, সময়সূচি নির্ধারণসহ প্রশাসনিক বিভিন্ন কাজে তারা এআই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর শহরের সরকারি স্কুলে এর ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল; পরে তা তুলে নেওয়া হয় এবং শিক্ষকদের সহায়তায় একটি নিজস্ব এআইভিত্তিক টুল চালু করা হয়। গুগল, অ্যানথ্রপিক ও মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।