Web Analytics

লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস যুক্তরাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে ইরানের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক গণমাধ্যম পরিবেশ তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলা হয়, এসব অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে জনমত বিভ্রান্ত করার পাশাপাশি সন্ত্রাসবাদ ও চরমপন্থার প্রকৃত কারণ থেকে দৃষ্টি সরাতে করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের প্রধান শিকার, যেখানে বহু নিরপরাধ নাগরিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন। দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে রয়েছে বলেও দাবি করা হয়।

দূতাবাস জানায়, তারা এর আগেও যুক্তরাজ্যের মাটিতে কিছু সন্দেহজনক কার্যক্রম ও ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্বেগ জানিয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।