Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পাম সানডে ধর্মোপদেশে পোপ চতুর্দশ লিও সতর্ক করে বলেছেন, সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না। তিনি বলেন, সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে এবং যুদ্ধ উসকে দেওয়া ব্যক্তিদের প্রার্থনা কবুল করেন না। এ সময় তিনি সংঘাতে আক্রান্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কথা স্মরণ করে জানান, তারা তাদের ধর্মীয় আচার পুরোপুরি পালন করতে পারছেন না।

এর আগে গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান। প্রথম আমেরিকান পোপ হিসেবে চতুর্দশ লিও যুদ্ধের নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়ে আসছেন।

৭০ বছর বয়সী এই পোপ ইরান যুদ্ধ বিষয়ে সব সময় সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি যুদ্ধের নিন্দা জানালেও এখনো কোনো পক্ষের নাম উল্লেখ করেননি বা কাউকে দায়ী করেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।