Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ইট ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুলিশি হেফাজতে মৃত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তিনি বিক্ষোভের মুখে পড়েন। মমতা বলেন, গাড়ির জানালা বন্ধ না থাকলে তার মাথা ফেটে যেতে পারত এবং তিনি মারাও যেতে পারতেন।

অভিযোগ অনুযায়ী, বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে কাদা মাখিয়ে দেয়, জুতো ও পানির বোতল ছোড়ে এবং ‘চোর ভাগাও’ স্লোগান দেয়। মমতা দাবি করেন, বাইরের সমাজবিরোধীরা পুলিশের সামনে পাথর ছুড়েছে এবং পুলিশ তাদের সুরক্ষায় কিছু করেনি। তাঁর সঙ্গে থাকা লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য দোলা সেনও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মমতা গিয়েছিলেন সাবেক তৃণমূল কাউন্সিলর জেনি শর্মার স্বামী বীরজু কেওটের পরিবারের কাছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল; পরে হেফাজতে তার মৃত্যুর অভিযোগ ওঠে। জেনি শর্মা নির্যাতন ও মারধরের অভিযোগ করেছেন, তবে পুলিশ এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি। বিজেপি হামলার নিন্দা জানিয়ে এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।