Web Analytics

২০ এপ্রিল ২০২৬ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৯৯ রানের লক্ষ্য ৮৭ বল হাতে রেখে পূরণ করে লাল-সবুজরা তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ষষ্ঠ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পেসার নাহিদ রানা ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। শরিফুল ইসলাম নেন ২ উইকেট। নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করেন, দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে মুহাম্মদ আব্বাসের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে থাকার হিসাবে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বৃহস্পতিবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।