Web Analytics

জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত হবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

এর আগে মন্ত্রিসভা জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। এটি ধাপে ধাপে ১ জুলাই ২০২৬ থেকে বাস্তবায়ন শুরু হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে মূল বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে এবং বেতন-ভাতার অন্যান্য সুবিধা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।

বিদ্যমান ২০টি গ্রেডে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে, আর ২০তম গ্রেডে বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ। প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। পুরো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।