Web Analytics

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরাইল লেবাননে প্রায় সাড়ে তিন হাজার হামলা চালিয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এক্সে প্রকাশিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ইসরাইল ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি পরিকল্পিত ধ্বংস অভিযান এবং ছয়টি ‘রেজিং অপারেশন’ পরিচালনা করেছে। এতে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে উল্লেখ করা হয়।

নওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে, তবে ইরান-ইসরাইল সাম্প্রতিক উত্তেজনার কারণে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি হয়েছে, যা দেশটির জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বৈরুত, সাইদা ও অন্যান্য অঞ্চলে আশ্রয় দেওয়ার সক্ষমতা প্রায় সীমায় পৌঁছে গেছে, ফলে নতুন আশ্রয়প্রার্থীদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলা ও জোরপূর্বক সরিয়ে নেওয়ার কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।