Web Analytics

দেশের ভেতরে বিনিয়োগ স্থবির থাকলেও বিদেশে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশিরা বৈধভাবে বিদেশে মোট এক কোটি ৫৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮২৯ শতাংশ বেশি। প্রতিবেদনে কেবল কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বৈধ বিনিয়োগের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে, অবৈধ বা পাচারকৃত অর্থ নয়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, আগের অর্থবছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিক থেকে বিদেশে বিনিয়োগ বাড়তে শুরু করে। অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে দেশে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে আসে ৬ দশমিক ৫৮ শতাংশে, যা ২০২৪ সালের জুলাইয়ে ছিল দুই অঙ্কে। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোক্তাদের বিদেশে নয়, দেশে বিনিয়োগ বাড়ানো উচিত, যাতে কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধি বাড়ে।

২০২৫ সালের সেপ্টেম্বর শেষে বিদেশে বাংলাদেশিদের মোট বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে ৩৬ কোটি ২১ লাখ ডলারে। দেশভিত্তিক হিসাবে সর্বাধিক বিনিয়োগ হয়েছে ভারতে, যুক্তরাজ্যে ও হংকংয়ে, আর খাতভিত্তিকভাবে সর্বাধিক পুঁজি গেছে আর্থিক প্রতিষ্ঠানে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।