Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬৫ জন নিহত হওয়ার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ডোভার এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা ইরানই করেছে।” ট্রাম্প আরও জানান, এই ঘটনায় রাশিয়ার কোনো সম্পৃক্ততার ইঙ্গিত বা রাশিয়া ইরানকে সহায়তা করছে—এমন কোনো তথ্য তার কাছে নেই।

কুর্দি বাহিনীর প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি চান না কুর্দি যোদ্ধারা ইরানে প্রবেশ করুক। তার মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসা, যিনি দেশটিকে যুদ্ধের পথে ঠেলে দেবেন না।

মিনাবের এই বোমা হামলা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ ঘটনার প্রকৃত দায়ী কে—তা নিয়ে এখনো বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।