Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ, মৎস্য চাষ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমি খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে’এরামো অংশ নেন।

বৈঠকে সংশ্লিষ্ট খাতে পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি জানান, এ খাতের খামারিরাও কৃষক কার্ডের আওতায় আসবেন এবং কৃষকদের মতো সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানান প্রতিমন্ত্রী। উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ দেখিয়েছে উভয় দেশ। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট পর্যায়ে পরবর্তী আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রমের বিষয়ে মতবিনিময় হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।