Web Analytics

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে তাদের নিজ এলাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে আসে। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাই উপজেলায় পৌঁছায়।

মরদেহ পৌঁছানোর পর নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোক নেমে আসে। রাত থেকেই নিহতদের স্বজন এবং স্থানীয়রা আত্রাই থানা কম্পাউন্ডে ভিড় করেন। নিহতরা হলেন মো. ফরিদ, রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী, কলিমুদ্দিন, সোহেল রানা ও আব্দুল জলিল সরদার। তারা সবাই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন।

আত্রাইয়ের ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে এবং বিনা খরচে অ্যাম্বুলেন্সে মরদেহ আনার ব্যবস্থা করেছে। শুক্রবার সকাল ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের একসঙ্গে জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আত্রাইয়ের ১১ জন ও নওগাঁ সদরের একজনের পরিচয় নিশ্চিত হয়েছে; বাকি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।