Web Analytics

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে বসতঘরের জানালা ভেঙে ১৫ বছর বয়সী এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।

কিশোরীর চাচার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি ও কিশোরীর মা দাদির চোখের চিকিৎসার জন্য ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে কিশোরীর ছোট ভাই ও বোন ছিল। অভিযোগ অনুযায়ী, ৮ থেকে ১০ জনের একটি দল ঘিরে ধরে দরজা খুলতে চাপ দেয়। দরজা না খোলায় তারা জানালা ভেঙে কিশোরীকে টেনে বের করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে কিশোরীকে বাড়ির সামনে ফেলে রেখে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দেয়। আটক দুজন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬) থানায় পুলিশ হেফাজতে রয়েছে। কিশোরীর মা ঘটনায় জড়িত সবার বিচার দাবি করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।