Web Analytics

ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন ধরিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি নেতা ভরত সিং। মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার আওতাধীন নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের ভাষ্যমতে, ভরত সিং বালু উত্তোলনসংক্রান্ত বিরোধ মীমাংসার আলোচনায় অংশ নিতে গিয়েছিলেন এবং ফেরার পথে তাদের গাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নয়জনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এলাকার বালু উত্তোলনের চুক্তি ভরত সিংয়ের পরিবারকে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, এরপর সোনহাট, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া ও ছিঙ্গুরাজু এলাকায় বালু পরিবহন ও খনি কার্যক্রমের সঙ্গে যুক্ত অবৈধ অর্থ আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ শুরু হয়।

ভরত সিংয়ের সমর্থক ও বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে এই বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।