Web Analytics

‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২৯ জুন ২০২৬ সোমবার চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। নিউ মার্কেট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ছয় সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক প্রধানের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

দাবিগুলোর মধ্যে ছিল গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ বা অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু এবং আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্মারকলিপিটি গভর্নরের কাছে পাঠানো হবে এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানের পর নিউ মার্কেট মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি মু. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতারা দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।