Web Analytics

ইরান যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির যৌথ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে হুমকি শেষ হয়নি এবং বর্তমান ও ভবিষ্যতের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

এলহামি বলেন, চলমান হুমকির বাস্তবতা বিবেচনায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আজ এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। তাঁর মতে, দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন ‘সম্পূর্ণ স্বনির্ভরতা’ অর্জন করেছে, যা সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করার সুযোগ দিয়েছে।

ইরানি কমান্ডার দাবি করেন, বিমান প্রতিরক্ষা খাতে অর্জিত সক্ষমতার মাধ্যমে ইরান বিশ্বের সামনে ‘জাতীয় শক্তির একটি নতুন সংজ্ঞা’ উপস্থাপন করেছে। তাঁর বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক হুমকির প্রেক্ষাপটে প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারে ইরানের গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।