Web Analytics

গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটটি আগামী রোববার, ৩০ তারিখ বিকেল তিনটায় এই কর্মসূচি পালন করবে। বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে অনেক মানুষ বিচারবহির্ভূতভাবে গুম ও খুনের শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার আজ পর্যন্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এসব বিষয়কে সামনে রেখেই গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে পদযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতাও অনুষ্ঠানে অংশ নেন। জোটটির ঘোষিত কর্মসূচিতে গুমের শিকার পরিবারের সদস্যদের অংশগ্রহণের কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।