Web Analytics

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা শনিবার ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন এবং বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানাবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।