Web Analytics

গাজাজুড়ে ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে কোনো সতর্কতা ছাড়াই পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দেইর আল-বালাহর ওই হামলায় দুজন নিহত এবং কয়েকজন আহত হন। ক্ষেপণাস্ত্রের আঘাতে অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগে; পরে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা দগ্ধ অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আহতদের শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ড্রোন হামলায় তিনজন এবং দারাজ এলাকায় পৃথক হামলায় আরও তিনজন নিহত হন। আত-তাওয়াম ও জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাঁবুতেও হামলা হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি ইসরাইলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।