Web Analytics

জাতীয় সংসদের হুইপ আশ্রাফ উদ্দিন নিজান বলেছেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার আগের প্রজ্ঞাপন পরিবর্তন করে সেগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদকবিরোধী কঠোর অবস্থানের ওপর জোর দিয়ে হুইপ বলেন, মাদকসেবীদের একসঙ্গে রাখা যাবে না; তাদের আলাদাভাবে রাখতে হবে। তিনি উল্লেখ করেন, মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। চাঁদপুরকে ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র উল্লেখ করে তিনি ইলিশ সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কোস্টগার্ডের জব্দ করা মালামালের ঘটনায় মামলা ও জড়িতদের আটকের ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

জেলার আট উপজেলায় মাত্র দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে কার্যক্রম পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন নিজান। পাসপোর্ট সেবায় দালালচক্রের মাধ্যমে হয়রানির অভিযোগ খতিয়ে দেখা এবং বিদেশগামীদের তিন দিনের প্রশিক্ষণ নিয়ে অযথা ভোগান্তি রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ সভায় দপ্তরপ্রধানদের বদলে প্রতিনিধি পাঠানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।