Web Analytics

ভারত উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী সরু শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন্স নেক’-এর নিচে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার তিন মাইল হাট থেকে শিলিগুড়ির রাঙাপাণি পর্যন্ত প্রায় ৩৫.৭৬ কিলোমিটার দীর্ঘ এই রেলসুড়ঙ্গে দুটি সমান্তরাল পথ থাকবে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি রুপি, যা এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ রেল ও সড়ক সুড়ঙ্গ নির্মাণের অনুমোদন দিয়েছে।

উত্তর-পূর্ব রেলের কর্মকর্তারা জানিয়েছেন, শিলিগুড়ি করিডোরের এই ভূগর্ভস্থ রেলপথটি এমনভাবে পরিকল্পিত যাতে বাংলাদেশ, নেপাল ও চীনের সীমান্তঘেঁষা এই অঞ্চলে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় থাকে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের সামরিক পরিবহন ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রহ্মপুত্রের নিচের সুড়ঙ্গটি গোহপুর ও নুমালিগড়কে যুক্ত করবে, যা যাতায়াত সময় কমিয়ে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ও সামরিক সংযোগ জোরদার করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।