Web Analytics

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রিতভাবে চলবে। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবে যানবাহন ডাইভারসন করা হবে। এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী উভয়মুখে যাত্রীদের ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই সাময়িক ব্যবস্থা টানেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

কর্ণফুলী টানেলের এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সেতু কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।