Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, শুধু দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার শিক্ষা।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে খিলগাঁওয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকার পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শহর পরিষ্কার থাকলে পরিবেশ সুন্দর ও বাসযোগ্য থাকবে এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজও সহজ হবে।

তারেক রহমান আরও বলেন, জনগণের সহযোগিতা ও স্বচ্ছল ব্যক্তিদের অংশগ্রহণে সরকার দ্রুত দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।