Web Analytics

২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাইয়ের আকাঙ্ক্ষায় বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক সেমিনারে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি উৎপাদনশীল শিল্প ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর্মসংস্থান ছাড়া টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি মেগা প্রকল্পকেন্দ্রিক উন্নয়নের সমালোচনা করে বলেন, এতে দুর্নীতির সুযোগ বাড়ে এবং উৎপাদনশীল শিল্প উপেক্ষিত হয়। সরকারি অর্থনৈতিক পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড থটস (সিএএসটি) আয়োজিত এই অনুষ্ঠানে ‘বাংলাদেশের সাম্প্রতিক অর্থনীতির ব্যবচ্ছেদ’ ও ‘Bangladesh Economy: A Holistic Evaluation’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. একেএম ওয়ারেসুল করিম বলেন, দেশে খেলাপি ঋণ ও মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু নিম্ন আয়ের মানুষের আয় তেমন বাড়েনি। তিনি গবেষণার সুযোগ ও তহবিল বাড়ানোর আহ্বান জানান।

অংশগ্রহণকারীরা বিনিয়োগ আকর্ষণে গ্যাস-বিদ্যুৎ, অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।