Web Analytics

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ভবিষ্যতের বিষয় নয়, বরং বাংলাদেশে তা ইতোমধ্যে দৃশ্যমান। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, অতিরিক্ত গরমে কারখানার শ্রমিকদের উৎপাদনশীলতা কমছে। কৃষিজমিতে লবণাক্ততা বাড়ায় জমি ও পানীয় জলের ওপর চাপ তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যায় কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে, যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরিবহন ব্যয় বাড়তে পারে। শিল্পাঞ্চলে উৎপাদন বন্ধ হলে রপ্তানি ও কর্মসংস্থানেও আঘাত আসতে পারে। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে, বিনিয়োগে সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জ্বালানি খাত চাপের মুখে রয়েছে।

বিশ্বব্যাংকের হালনাগাদ পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে; তবে এটি চূড়ান্ত হিসাব নয়। জলবায়ুজনিত ক্ষতি কমাতে অভিযোজন ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি। দৈনিক বণিক বার্তা আয়োজিত অনুষ্ঠানে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।