Web Analytics

আল জাজিরার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে রওনা দিয়ে বুধবার সকাল বা দুপুর নাগাদ পৌঁছাবেন বলে সূত্র জানিয়েছে। সেখানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও আলোচনায় অংশ নিতে পারেন। প্রথম দফার মতোই একই পর্যায়ের প্রতিনিধিদল বজায় রাখা হচ্ছে।

আলোচনাকে কেন্দ্র করে ইতোমধ্যে কয়েকটি মার্কিন সামরিক বিমান পাকিস্তানে অবতরণ করেছে। তবে ইরানের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে কি না, তা অনিশ্চিত। ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না।’ তার এই বক্তব্যে নির্ধারিত সময়ে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

পাকিস্তান আলোচনার আয়োজক হিসেবে ভূমিকা রাখছে এবং চীন এ প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।