Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ আসন্ন গণভোটে ‘জুলাই সনদ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, এই সনদ রক্তের অক্ষরে লেখা এক শপথ, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামী তরুণ, শ্রমিক ও নাগরিকদের আত্মত্যাগের প্রতীক। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এই সভার আয়োজন করে।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকানোর প্রতিশ্রুতি বহন করে। তিনি অতীতের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধন ও তামাশার নির্বাচনের সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি মনির হায়দার জানান, গণভোটে চারটি ক্যাটাগরিতে ৪৮টি সংস্কার প্রস্তাব থাকলেও মূল প্রশ্ন একটাই—জনগণ কি জুলাই অভ্যুত্থানের পক্ষে? তিনি সতর্ক করেন, গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে এবং এই সুযোগ মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণের পথ খুলে দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।