Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে ফিরে এসেছে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিজভী জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড চালু করেছেন, দিনাজপুরে খাল খনন কার্যক্রম শুরু করেছেন এবং একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। রিজভী আরও বলেন, বর্তমান জ্বালানি সংকট আন্তর্জাতিক, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্টি হয়েছে, তবে সরকার ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পাকিস্তান ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে, বাংলাদেশেও কর কমিয়ে জনগণকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম রোগে ১১ জনের বেশি মারা গেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।